ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নকলায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৬:৩৬ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় ‘নকলা কল্যাণ ফোরাম’র উদ্যোগে দিনব্যপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক দরিদ্র-অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করার পাশাপাশি রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। নকলা পৌরসভার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর মজলিশে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নকলা ফোরামের চেয়ারম্যান ফারদিন হাসান হাসিব প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচী উদ্বোধন করেন।

 

এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, শুভাকাঙ্খী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর নারী-পুরুষ রোগী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমি ছাত্রজীবন থেকেই শিখে এসেছি মানুষ মানুষের জন্য। মানব সেবা হলো ইহজগতের সর্বোৎকৃষ্ট সেবা। সামর্থ অনুযায়ী একে-অপরের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। বিশেষ করে অসহায়দের পাশে দাঁড়াতে পারলে সেটা হবে মানুষ হিসেবে আমাদের সর্ববৃহৎ স্বার্থকতা। মানুষের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে স্বার্থক মনে করি। সামর্থ অনুযায়ী নকলার মানুষের পাশে দাঁড়াতে পেরে আজ আমি আনন্দ অনুভব করছি। আমি মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে সদা প্রস্তুত। মানবতার কল্যাণে আমৃত্যু নিজেকে বিলিয়ে দিতে চাই।” এমন মানবিক কাজ অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেন তিনি।

 

ক্যাম্পেইন আয়োজকদের দেয়া তথ্য মতে, এদিন উপজেলার পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও সহকারীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর