ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৬


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ১০:০৫ পিএম

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় পৌরসভার কাজিয়াকান্দি এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ফুলপুর থেকে একটি মাহিন্দ্রা হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে পৌরসভার কাজিয়াকান্দি এলাকায় পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।  আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

এদিকে সংঘর্ষের পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

 

ফুলপুর থানার ওসি মো. আবদুল হাদী  দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর