ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৪:৩৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোকাদ্দেস আলী (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার নারায়াণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বুধবার দুপুরে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, মাদ্রাসা ভবনের নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়েছিলেন মোকাদ্দেস। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চতুর্থ তলার ওপর থেকে তৃতীয় তলায় পড়ে যান। অন্য শ্রমিকরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। স্বজনদের মতামতের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর