ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা!


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৩:৪১ পিএম

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি এক পরিবারের ওপর হামলা করেছে স্থানীয়রা। হামলায় আলোচিত মাদক কারবারি রুবি আক্তার, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন রুমা আক্তার নামে তার আরেক মেয়ে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানায়, নিহত রুবী আক্তার এবং তার ছেলে-মেয়েরা দীর্ঘদিন এলাকায় মাদক কারবারসহ নানা অপকর্ম করে আসছিল। এরই সূত্র ধরে এলাকার লোকজনের সঙ্গে তাদের চরম বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই বাড়িতে হামলা চালায় স্থানীয়রা। এ সময় রুবী আক্তার তার মেয়ে জোনাকি রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই রুবি তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল নিহত হয়।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে তার অপর মেয়ে রুমাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন। এদিকে এ ঘটনায় মুরাদনগরে আবারও অস্থিরতা বিরাজ করছে।

 

বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘হামলায় রুবী আক্তার, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল ঘটনাস্থলেই নিহত হয়েছে। রুবীর অপর মেয়ে রুমা আক্তারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদককারবারের সূত্র ধরে স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ হয়। ওই বিরোধকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর