ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার শাসনউড়া গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে বাউসি ইউনিয়নের শাসনউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আহাদুল মিয়া (২৬)। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

জানা গেছে, শাসনউড়া গ্রামের আহাদুল ও মনহর আলীর মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এদিকে রবিবার বিকেলে আহাদুলের সঙ্গে তার স্ত্রী আলপনার ঝগড়া হয়। এর জেরে আহাদুল  আলপনাকে মারপিট করেন। তখন আলপনা পাশ্ববর্তী মনহর আলীর বাড়িতে আশ্রয় নেন। পরে আহাদুল তার স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে মনহর আলী ও তার ছোট ছেলে বাবু তাকে গালিগালাজ করেন। তখন আহাদুলও তাদের বকাঝকা করেন। এরপর রাত ৮টার দিকে মনহর আলী ও তার ছেলেরা (বাবু, আলমগীর, অনিক ও নির্ঝর) ধারালো অস্ত্র নিয়ে আহাদুলের ওপর হামলা চালায়। এ সময় আহাদুলকে বাঁচাতে তার ছোটভাই আওলাদ এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহাদুল ও আওলাদকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে পথেই আহাদুল মারা যান। গুরুতর আহত আওলাদকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ‘ময়না তদন্তের জন্য আহাদুলের লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আহাদুলের সাথে আসামীদের জমিসংক্রান্ত বিরোধ ছিল। জমির দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে।’ এদিকে আহাদুলের বোন অনুফা আক্তার বলেন, আহাদুলের ছেলেরা ঢাকায় থাকে। তারা ঢাকা থেকে বাড়িতে এসে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ এ ব্যাপারে এখনও মামলা হয়নি। কেউ গ্রেপ্তারও হয়নি। #

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর