ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:১২ পিএম

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাইমদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুস সুন্নাহ্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে মাদ্রাসার পাশে মাঠে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত জনতা চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে নান্দাইল মডেল থানা পুলিশ চালক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় চরবেতাগৈর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বলেন,মাদরাসার পাশেই মামুন ড্রেনে কাজ করছিলেন।এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মাহমুদুল হাসান ড্রেনে কাজ করছিলেন।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার তার উপর গিয়ে পড়ে এবং চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চালক ও গাড়ী পুলিশের আওতাধীন রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর