ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৯:০৬ পিএম

কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি।

চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ফতেবাপুর ও সাজিরপাড় গ্রামে এ ঘটনা দুটি ঘটে। নিহতরা হলো- উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোফরান উদ্দিনের দেড় বছর বয়সি মেয়ে ফাইজা আক্তার ও সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন করিবের মেয়ে হুমাইরা আক্তার (৩)।

নিহতের পরিবারও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে ফতেবাপুর গ্রামের বাসিন্দা গোফরান উদ্দিন মেয়ে ফাইজাকে নিয়ে বাড়ির পাশেরে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে গোফরানের অগোচরে তার মেয়ে পুকুরে পড়ে যায়।  এতে ডুবে এ শিশুর মৃত্যু হয়।  পরে বুঝতে পেরে অনেক খোঁজাখুঁজির পর লাশটি উদ্ধার করে নিহতের পরিবার।

একই সময়ে সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন করিবের মেয়ে হুমাইরা খেলার ফাঁকে পুকুরে পরে যায়।  পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় এ শিশুর নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার  শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর