ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মুখ, হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৮ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মাধনগর এলাকায় এক অদ্ভুত ঘটনায় মুখ, হাত-পা বাঁধা অবস্থায় জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৩১জুলাই)সকালে সড়কের মাঝখান থেকে ওই ব্যক্তিকে দেখতে পায় পথচারীরা। দ্রুত তারা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশকে জানায়।

উদ্ধার হওয়া ব্যক্তি নিজের নাম বাবু বলে জানিয়েছেন এবং জানান তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানায়। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তার দাবি তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ প্রাথমিক তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর