ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

সড়ক দুর্ঘটনায় কচুয়ায় যুবকের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥

চট্র্রগ্রাম শহরে শখের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ী ফেরা হলো না চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের সবুজ ইসলাম রনি (২৬) নামের এক যুবকের।

পথিমধ্যে বুধবার রাত ১০ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের সীতাকুণ্ড থানার বড় দারোগারহাট ওজন স্কেলের উত্তর পার্শে চট্রগ্রাম গামী অজ্ঞাতনামা ট্রাক চাপায় মর্মান্তিক সড়ক দুঘর্টনায় প্রাণ গেল তার। এসময় তার বন্ধু  মাহফুজুল হক (২৫)  গুরুতর আহত হয়েছে।

             

নিহত যুবক সবুজ ইসলাম রনি  উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. তাজুল ইসলামের পুত্র ও আহত মাহফুজুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. জাকির হেসেনের পুত্র।  বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে নিহত যুবক সবুজ ইসলাম রনি’র লাশ নোয়াগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নোয়াগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর