ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি বিলের কচুরিপানার নিচ থেকে নূরুজ্জামান (৩৫) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে আদমপুর-দুল্লী সড়কের দুল্লী সেতু সংলগ্ন মরা বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগের রাতে বিলের পাশ থেকে তার সিএনজিটিও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

নিহত নূরুজ্জামান ওই উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচাহার বড়বাড়ি গ্রামের মৃত মোগলচানের ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন নূরুজ্জামান। রাত ১১টার দিকে তিনি কেন্দুয়া পৌরসভার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন আতিক মিয়ার দোকানে চা পান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন তার সিএনজিতে এক নারীসহ ৪ জন যাত্রী ছিলেন। ওই স্থান থেকে রওনা দেয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে রাত আড়াইটার দিকে ইকবাল নামের এক অটোরিক্সা চালক ওই সড়ক দিয়ে যাবার সময় পথে রক্তমাখা সিএনজিটি দেখতে পান। তিনি ঘটনাটি স্থানীয়দের জানান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে সিএনজিটি উদ্ধার করে। এরপর সকালে বিলের কচুরিপানার নিচে নূরুজ্জামানের লাশ পাওয়া যায়।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘নিহত চালকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানা হচ্ছে।’  #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর