ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

রাঙ্গুনিয়ায় চোরাই ব্যাটারিসহ গ্রেফতার দুই


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৫:১১ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশের অভিযানে    চোরাই ব্যাটারিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।  থানা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সকাল থেকে বিকেলের মধ্যে মধ্যে যে কোন সময় পোমরা এলাকার বাসিন্দা আব্দুল মালেক প্রকাশ মানিকের ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চারটি ব্যাটারি নিয়ে যায়। যার প্রতিটির মূল্য প্রায় ২৫ হাজার টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ করলে অভিযান চালানো হয়।

অভিযানে প্রথমে চোরাই চক্রের সদস্য আরাফাত হোসেন (২২)-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে অপর আসামীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যে পুলিশ পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে একটি ভাঙ্গারী দোকান থেকে চারটি ব্যাটারি উদ্ধার করে এবং দোকানের মালিক কামরুল (৩২)-কে গ্রেফতার করে। এ ঘটনায় দুইজন গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “আইনের সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এই চোরাই চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর