ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নেত্রকোনা জেলা বিএনপি ডাঃ আনোয়ার সভাপতি, হিলালী সম্পাদক নির্বাচিত


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:১৫ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সভাপতি ও ড. রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার জেলা সদরের মোক্তারপাড়া মাঠে কাউন্সিলরদের সরাসরি ভোটে এ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত পৌণে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলার দেড় হাজারের বেশি দলীয় কাউন্সিলর উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের ভোট প্রদান করেন। কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ১ হাজার ২শ ৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ড. রফিকুল ইসলাম হিলালী পান ৭শ ৪৬ ভোট। অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক ছিলেন। আর ড. রফিকুল ইসলাম হিলালী ছিলেন সদস্যসচিব। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য।

দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন: সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রমুখ।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর