ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

সরিষাবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় ২ যুবক আটক


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:০২ পিএম

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

 

জামালপুরের সরিষাবাড়ীতে সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রাতেই অভিযান চালিয়ে মেন্দারবেড় গ্রাম থেকে পিংনা রাধানগর গ্রামের শিবলু মিয়া (২৩) ও আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামের তুশার মিয়াকে (৩৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বড় ছুড়ি ও দেশীয় চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। 

 

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে দৈনিক বাংলার খবর পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলামের বাড়ীতে হামলা ভাঙচুর চালায় একদল দুষ্কৃতকারী। এসময় বিষয়টি তারাকান্দি সেনাবাহিনী ক্যাম্পে জানান রফিকুল। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এরপর রাতেই অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রাম থেকে তুশার মিয়া (৩৫) ও পিংনা রাধানগর গ্রামের শিবলু মিয়া (২৩) কে দেশীয় অস্ত্রসহ আটক করে যৌথবাহিনী। পরে শনিবার সকালে আটককৃতদের দেশীয় অস্ত্র সহ থানায় হস্তান্তর করা হয়। 

 

এ বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা গভীর রাতে তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন গাছের চারা কুপিয়ে নষ্ট করে ফেলে। এতে আতঙ্কিত হয়ে তিনি প্রশাসনিক সহায়তা চান।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাশেদুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর