ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর হাতে দিনমজুর খুন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৫৮ পিএম

রাঙ্গুনিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে রহমত আলী (৪৯) নামে এক দিনমজুর খুন হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, জমিজমা ও ইটভাঙার মজুরি নিয়ে প্রতিবেশী রেজাউলের পরিবারের সঙ্গে রহমতের বিরোধ ছিল। গত সোমবার রাতে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রেজাউলের পরিবার লাঠি ও ছুরি নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রহমতের পেটে ছুরিকাঘাত করা হলে তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে অভিযুক্তরা পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আকাশজমিন /আরআর


এ সম্পর্কিত আরো খবর