ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

১২ ফেব্রুয়ারি নতুন ইতিহাস রচিত হবে: জামায়াতের আমির


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

সিলেট  প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুটপাটকারী কোনো ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। দেশের টাকা বিদেশে পাচারকারী চোরদের মুখ থেকে রাষ্ট্রীয় কোষাগারে সকল অর্থ ফেরত আনা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। সভার সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ৫৪ বছরে দেশের টাকা লুটপাট হয়েছে। শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারের ১৫ বছরের শাসনে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ১২ ফেব্রুয়ারি আমরা ক্ষমতায় গেলে নতুন ইতিহাস রচিত হবে। আমাদের লক্ষ্য শুধু জামায়াতের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ক্ষমতায় আসলে দেশের এক ইঞ্চি মাটিতেও বেইনসাফি করা হবে। বিভেদ ভুলে দলের পাশাপাশি জোটের প্রতি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের দীর্ঘদিনের চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধ করার প্রস্তাবনা দেন এবং নাগরিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান সিলেটকে আর বঞ্চিত না রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বাস্তব অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। সিলেট-ম্যানচেস্টার ফ্লাইটসহ নতুন বিমান রুট চালু করা হবে। এছাড়া সুরমা ও কুশিয়ারাসহ দেশের নদীগুলোর জীবনে পুনরুজ্জীবন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যখাতে সমাধান আনা হবে।

তিনি রাষ্ট্রীয় দফতরগুলোতে দুর্নীতি বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেন এবং বলেন, ‘কারও ঘুষ নেওয়ার বা দেওয়ার সাহস থাকবে না। প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে বসবাস করবে এবং দেশের দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া সম্ভব হবে।’

 আকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর