সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যের খবরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় ছোট ভাই আব্দুল গফুরের মৃত্যের খবর শুনে বড় ভাই আব্দুল করিম স্ট্রোক করে মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যবরণ করেন। এ খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ছোট ভাইয়ের মৃত্যের শোক সহ্য করতে না পেরে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। আপন সহোদর দুই ভাইয়ের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় শিক্ষক আবু ওয়াহিদ বাবলু বলেন, এমন ঘটনা বেদনাদায়ক। পবিত্র রমজান মাসে দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। দুই ভাইকে আজ বাদ আছর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানান, একই দিনে দুই ভাইয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষ ছুটে আসে এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায়। ঘটনাটি এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি করেছে।
আকাশজমিন / আরআর