ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

পিলখানার ঘটনা সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস ছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : বুধবার ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:১৪ পিএম

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের একটি অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতার পর রাষ্ট্র গঠনে সেনাবাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক। তার মতে, পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও নিরাপত্তা কাঠামো দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।

তিনি আরও বলেন, ওই ঘটনার পর জাতীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। তাই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা কাঠামো আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। সরকার এ লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী শহিদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং এ সহায়তা অব্যাহত থাকবে।

তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন শহিদ পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ন্যায়, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালনার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে পিলখানা ঘটনার স্মৃতিচারণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর