ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় গ্রামীন পাকা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি গ্রামীন পাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাশপাড়া ১৪৫ নম্বর  চার বাঁশবাড়িয়া (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দক্ষিণ পাশে  ৮শ' মিটার পাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ দাসপাড়া নতুন বাজার সংলগ্ন মোল্লা বাড়ি হয়ে মরহুম জলিল হাওলাদার বাড়ির সামনের ১৪৫নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মো. নিজাম উদ্দিন রাড়ির বাড়ির পুর্বপাশ পর্যন্ত ৮শ' মিটার পাকা করন করা হচ্ছে। এলজিডি  দশমিনা উপজেলা প্রকল্পে এই রাস্তাটি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৮৩ লক্ষ ২৪ হাজার টাকা। ওই সড়কটি পাকা করন করার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।

  Tags :


এ সম্পর্কিত আরো খবর