ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এমপি এস এম জিলানীর মতবিনিময়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:৫১ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ হাসিবুর রহমান

গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।

তিনি বলেন, সকলের দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশনায়ক তারেক রহমান একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে চান। তিনি নিজে প্রতিদিন সকাল ৯টায় দপ্তরে উপস্থিত হন উল্লেখ করে সরকারি কর্মকর্তাদেরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের তিনটি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে এবং এ জেলার মানুষ উন্নয়নের কোনো ক্ষেত্রেই বঞ্চিত হবে না। ইতোমধ্যে কোটালীপাড়া–টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে এবং জেলার উন্নয়নে আশ্বাস পাওয়া গেছে।

উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান, কোটালীপাড়া উপজেলার প্রায় ৬০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে, যা আগামী জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি এবং কোটালীপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের কাছ থেকে চিকিৎসক ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন।


এ সম্পর্কিত আরো খবর