ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

এবার বাহরাইন-কুয়েত-আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণ


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:১৬ পিএম

ইসরায়েলে পাল্টা হামলার পর এবার বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ইসরায়েলে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরিস্থিতি দ্রুত অবনতি হলে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক স্থানে তীব্র শব্দে বিস্ফোরণ হয়েছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

বাহরাইন সরকার নিশ্চিত করেছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। হামলার পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বনির্ধারিত হামলা’ শুরু করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া স্থানীয় আরও বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান ও কারাজ নগরীতেও হামলার ঘটনা ঘটেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল-ইরান উত্তেজনা সরাসরি সামরিক সংঘাতে রূপ নেওয়ায় গোটা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় সেগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। এতে জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে একের পর এক সতর্কতা জারি করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানালেও মাঠপর্যায়ে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা


এ সম্পর্কিত আরো খবর