ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় সুফাসেক প্রকল্পের সমাপনী: শিশু সুরক্ষায় কাজ অব্যাহত রাখার ঘোষণা


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:২৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

শিশুদের যৌন শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাস্তবায়িত ‘সুফাসেক’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র-আসক। প্রকল্পটি অর্থায়ন করেছে টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস।

প্রকল্প সমন্বয়কারী শিল্পী শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ। অতিথি হিসেবে বক্তব্য দেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই, সাতক্ষীরা কোর্টের অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, দুর্নীতি দমন কমিশনের সদস্য সাকিবুর রহমান বাবলা এবং প্রজেক্ট অফিসার রাহিমা বেগম।

এছাড়া সাংবাদিক আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের মো. হোসেন আলী, ইকো ইয়ুথ অর্গানাইজেশনের ইব্রাহিম খলিলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিশু দল এর সদস্য হৃদয় মন্ডল, করিমুন্নেছা শান্তা, জি এম তানজীম রিয়াদ, রাজকুমার, ইসরাত, শাহনাজ, যামিনী, নাহিদা, ইফতি ও ইফতি প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, সুফাসেক প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং কমিউনিটি পর্যায়ে একটি কার্যকর সহায়ক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হয়েছে। প্রকল্পের আওতায় দুটি গবেষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও ঘোষণা দেন, প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও শিশু সুরক্ষায় সচেতনতামূলক ও বাস্তবমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর