ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিস্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৮ পিএম

উৎপল কুমার মোহন্ত, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

শিবগঞ্জে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের ভিত্তিস্থাপন করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে গতকাল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার শিবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল মাঠে ইফতার পূর্ব দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি শুধু মন্ত্রী নন, তিনি সবার সন্তান। ভুল হলে সবাইকে পথ দেখানোর আহ্বান জানান।

তিনি বলেন, গত ১৭ বছরে সারাদেশের তুলনায় বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এবারের নির্বাচনে বগুড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করে সরকার গঠন করেছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননাসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে।

শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মাফতুন আহম্মেদ খান রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মানিক, বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, আব্দুল করিম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুন, রায়হানুল হক রনি, ফজলার রহমান জয়, ছাত্রদল নেতা মীর মুন, আল আমিন, সাদ্দাম হোসেন প্রমুখ।


এর আগে তিনি শিবগঞ্জ পৌর এলাকার শিশু পার্ক চত্বরে জেলা পরিষদের বাস্তবায়নে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ঐতিহাসিক মহাস্থান গড় এলাকার শিলাদেবীর ঘাটে করতোয়া নদীর ওপর হাতিবান্ধা-অনন্তবালা সড়কে গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি মহাস্থান শাহ সুলতান মাহমুদ বলখী (রঃ) এর মাজার জিয়ারত, বেতগাড়ী পারিবারিক কবরস্থানে জিয়ারত, দেওয়ানতলা শাহে দেওয়ান (রঃ) এর মাজার প্রাঙ্গনে মসজিদের ভিত্তিপ্রস্তর ও হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক সংবর্ধনা ও কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি ড. শাহজাহান আলী, বগুড়ার পুলিশ সুপার শাহাদত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

আকাশজমিন / আরআর     


এ সম্পর্কিত আরো খবর