ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি হামলায় আইআরজিসি প্রধান পাকপুর নিহত?


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:১৮ পিএম

অনলাইন ডেস্ক:

ইরানে শনিবার সকালে চালানো ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখার প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করছে ইসরায়েলি প্রশাসন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে হামলায় মোহাম্মদ পাকপুর ছাড়াও ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানও প্রাণ হারিয়ে থাকতে পারেন। যদিও এই খবরের সত্যতা এখন পর্যন্ত তেহরান কিংবা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফলে ঘটনাটি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তৎকালীন আইআরজিসি প্রধান হোসেন সালামি নিহত হওয়ার পর মোহাম্মদ পাকপুর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে আইআরজিসির স্থল শাখা পুনর্গঠনের কাজ চলছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

শনিবারের এই সুপরিকল্পিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। তবে হামলার চূড়ান্ত ফলাফল, হতাহতের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

এ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ তাদের একটি সামরিক ঘাঁটিতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, খুব শিগগিরই তারা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করবে।

উদ্ভূত পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ। সংস্থাটি জানিয়েছে, ইরানের ওপর হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের রিয়েল-টাইম তথ্য শেয়ার না করা এবং অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়তে পারে।


এ সম্পর্কিত আরো খবর