ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি অফিসে জবাবদিহি নিশ্চিতে ডিজিটাল হাজিরার নির্দেশ ৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব

ঘাঁটি অনুমোদন যুক্তরাজ্যের

যৌথ অভিযানে জার্মানির যোগ দেওয়ার ইঙ্গিত


  • আপলোড সময় : সোমবার ০২ মার্চ, ২০২৬ সময় : ৬:৪৩ পিএম

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওর বরাতে জানা গেছে, চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক দেশগুলোতে ইরানের হামলা বন্ধ না হলে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে জার্মানি যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতোমধ্যেই চলছে। এতে বিমান হামলায় অংশগ্রহণ এবং সামরিক ও আকাশপথে সহায়তা প্রদানের বিষয়ও অন্তর্ভুক্ত।

এর আগে রোববার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানিয়ে সতর্ক করেছে, প্রয়োজন হলে উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার রাতে বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইরানে প্রতিরক্ষামূলক হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরাক যুদ্ধের ভুল থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্য সরাসরি ইরান সংঘাতে জড়াবে না।

স্টারমারের বক্তব্য অনুযায়ী, মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার তাগিদে মার্কিন অনুরোধে ঘাঁটি ব্যবহার অনুমোদিত হয়েছে। ব্রিটিশ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনারা শুধুমাত্র সীমিত প্রতিরক্ষামূলক হামলা চালাবে, যার লক্ষ্য হবে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলেই ধ্বংস করা।

বিবিসি রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভবত গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করবে। স্টারমার উল্লেখ করেছেন, অনুমতি দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সাপেক্ষে নেওয়া হয়েছে।

জার্মানি ও যুক্তরাজ্যের এই পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে।


এ সম্পর্কিত আরো খবর