ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

মার্কিন দূতাবাসের পর এবার সৌদি আরবে কূটনৈতিকপাড়ায় জোড়া বিস্ফোরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৯ পিএম

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে ফের বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, সৌদি কর্তৃপক্ষ রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার খবর নিশ্চিত করার পর শহরটির কূটনৈতিক এলাকায় দুটি নতুন বিস্ফোরণ ঘটেছে।

নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।

এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই হামলার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এর ফলে ভবনের একটি অংশে 'সামান্য অগ্নিকাণ্ড' ঘটে এবং আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি ‘জটিল হামলা’ চালিয়েছে। 

এছাড়া, আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।



এ সম্পর্কিত আরো খবর