ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ মার্চ, ২০২৬ সময় : ৬:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি জানিয়েছেন, তার দেশ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তা নিয়ে প্রস্তুত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় লারিজানি বলেন, “ইরান গত ৩০০ বছরে কখনও আগ্রাসন শুরু করেনি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী শুধুমাত্র প্রতিরক্ষার প্রয়োজনে কাজ করে। আমরা আমাদের ছয় হাজার বছরের সভ্যতা ও জনগণকে রক্ষা করব এবং ভুল হিসাব-নিকাশের কারণে শত্রুদেরকে অনুশোচনায় ভুগতে বাধ্য করব।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের তুলনায় আমরা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের কোনো আলোচনার প্রস্তাবে আমাদের অংশগ্রহণ নেই।” লারিজানি এও জানিয়েছে যে, খামেনির হত্যার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করার চেষ্টা করেছেন এমন দাবিকে তিনি প্রত্যাখ্যান করেছেন।

লারিজানি ট্রাম্প প্রশাসনকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প তার ভ্রান্ত কল্পনা দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন মার্কিন সেনাদের আরও বেশি হতাহতের আশঙ্কা রয়েছে। ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বদলে ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপ দিয়েছেন এবং ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের উৎসর্গ করেছেন।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “এর মূল্য দিতে হবে মার্কিন সেনা ও তাদের পরিবারকে। আমরা আমাদের আত্মরক্ষা অব্যাহত রাখব এবং আমাদের লক্ষ্য হবে আগ্রাসী প্রতিপক্ষকে কঠোর বার্তা দেয়া।”

লারিজানি বলেন, ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা নিশ্চিতভাবে প্রতিরক্ষামূলক, এবং কোনো অবস্থাতেই তারা আঞ্চলিক বা বৈশ্বিক সংঘাতকে অযথা বাড়াতে চাইছে না। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের দ্বারা আক্রমণের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তারা দীর্ঘমেয়াদি প্রস্তুতিতে যুক্ত রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, লারিজানির বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইরানের দৃঢ় অবস্থান ও সামরিক সক্ষমতার প্রকাশ। একই সঙ্গে এটি ওয়াশিংটনকে জানিয়ে দিচ্ছে যে, ইরান শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপেই সীমাবদ্ধ থাকবে না এবং সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা, পারমাণবিক কর্মসূচি নিয়ে অমীমাংসিত দ্বন্দ্ব, এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্বব্যাপী মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, লারিজানির বার্তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি স্পষ্ট সতর্কতা, যা মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থানকে প্রভাবিত করতে পারে।

 


এ সম্পর্কিত আরো খবর