ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রামপুরা গুলি-হত্যা মামলার রায় স্থগিত


  • আপলোড সময় : বুধবার ০৪ মার্চ, ২০২৬ সময় : ৪:২০ পিএম

অনলাইন রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রামপুরা গুলি-হত্যা মামলায় আজ রায় ঘোষণা হচ্ছে না। প্রসিকিউশন নতুন ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার জন্য আবেদন করেছে। ফলে বুধবার (৪ মার্চ) নির্ধারিত রায়ের দিন স্থগিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন আবেদনটি দাখিল করেছে। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি চেয়েছেন, নতুন ডিজিটাল এভিডেন্স নেওয়া ও চার সপ্তাহ সময় দেয়ার অনুমতি প্রদান করা হোক।

আসামিপক্ষের আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন না। ফলে ট্রাইব্যুনাল রায়ের চূড়ান্ত তারিখ নির্ধারণে অপেক্ষমাণ অবস্থায় আছে। দুপুরে এ নিয়ে নতুন শুনানি হওয়ার কথা রয়েছে। জানা গেছে, মামলার তদন্তে কিছু জটিলতা ও গাফিলতির কারণে রায় স্থগিত করতে চাওয়া হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, গুলি করার নির্দেশদাতা পুলিশ কর্মকর্তার কল রেকর্ড পাওয়ার পরও তাকে আসামি করা হয়নি। এছাড়া নতুন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।

মামলার যুক্তিতর্ক শেষ হয়েছিল গত ৩ ফেব্রুয়ারি। প্রসিকিউশন দাবী করেছে, সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দি মিলিয়ে পাঁচ আসামির সম্পৃক্ততা স্পষ্ট। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে। অন্যদিকে, আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে বেকসুর খালাসের অনুরোধ করেছে।

গত ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ নির্ধারণ করেছিল। মামলায় পাঁচ আসামি রয়েছে, যার মধ্যে গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতকরা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। হাবিবসহ পলাতক চার আসামির পক্ষে লড়ছেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন।

২০২৪ সালের ১৯ জুলাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে পুলিশের গুলিতে একজন গুরুতর আহত হন, আর নাদিম ও মায়া ইসলাম নিহত হন। প্রসিকিউশন ২০২৫ সালের ৭ আগস্ট ফরমাল চার্জ দাখিল করে এবং ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পায়।

রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল, তবে নতুন এভিডেন্সের জন্য তা স্থগিত হয়েছে। ট্রাইব্যুনাল মামলার সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ করার পর পরবর্তী রায়ের তারিখ ঘোষণা করবে।



এ সম্পর্কিত আরো খবর