ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও তিন লক্ষ টাকা চুরি


  • আপলোড সময় : বুধবার ০৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৪৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে জানালার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লক্ষ টাকা চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল। ঘটনাটি রবিবার (১ মার্চ) গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হাবিলুর রহমান।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, প্রতিরাতের মতো পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং স্বল্প মাত্রার চেতনানাশক প্রয়োগ করে বলে ধারণা করা হচ্ছে। পরে তারা আলমারি ও ড্রয়ার ভেঙে মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।

ভোর রাতে জাহাঙ্গীর আলমের স্ত্রী ঘুম থেকে উঠে পাশের ঘরের জানালার গ্রিল ভাঙা ও ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা আলমারি পরীক্ষা করে দেখতে পান নগদ তিন লক্ষ টাকা ও ২৯ ভরি স্বর্ণালংকারসহ প্রায় নব্বই লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের ধারণা, পরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ দল আগে থেকে বাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এখনো চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে পারে বলে জানা গেছে।

স্থানীয়রা রাতের বেলায় নিরাপত্তা জোরদার ও পুলিশি টহল বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। এমন চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর