ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়গঞ্জে জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষ: নিহত ২ , আহত ১৫


  • আপলোড সময় : বুধবার ০৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পনের জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সোমবার (২ মার্চ) সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া এলাকার একটি সরকারি জলাশয় ইজারা নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক গ্রুপ ও আসমত আলী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই পুকুরে জাল ফেলা নিয়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় অন্তত দশজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুস সালাম (৫৫)। তিনি গোয়ালপাড়া এলাকার ময়দান আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরজন ইসমাইল হোসেন (৮০)। তিনি জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।

মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী দাবি করেছেন, নিহত দুজনই বিএনপির সক্রিয় সমর্থক ছিলেন। তবে এ বিষয়ে প্রতিপক্ষ আসমত আলী গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেক দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।


এ সম্পর্কিত আরো খবর