ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


  • আপলোড সময় : বুধবার ০৪ মার্চ, ২০২৬ সময় : ৮:০০ পিএম

অনলাইন ডেস্ক

ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করে অকেজো করেছে।"

এ ঘটনায় তুরস্কের আকাশসীমা নিরাপদ থাকার খবর পাওয়া গেছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে ইরান-তুরস্ক সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। বার্তা সংস্থা এবং স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, বুধবার রাত ১০টা থেকে তিন দিনব্যাপী বিদায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে প্রস্তুতিতে জটিলতার কারণে অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।

গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে বৈঠকের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হন। এই হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও শত শত বেসামরিক নাগরিকও প্রাণ হারান। নিহত হওয়ার পর ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

ইরান হামলার জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর