ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ০৭ মার্চ, ২০২৬ সময় : ৮:১৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহাত হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের অংশে অবস্থিত গুমানি নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত হোসেন ওই গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, নদীতে গোসল করতে গিয়ে রাহাত হোসেন পানিতে ডুবে মারা যায়। এ সময় একই গ্রামের জাহিদুল ইসলাম জাহিদের ছেলে মো. আকাশ (৬) পানিতে ডুবে গুরুতর আহত হয়। তাকে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার দুপুরে হেমনগর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে রাহাত হোসেন, জাহিদুল ইসলাম জাহিদের ছেলে মো. আকাশসহ তিন শিশু গুমানি নদীর হেমনগর অংশে অবস্থিত রনিদের ঘাটে গোসল করতে নামে।

এক পর্যায়ে তিন শিশু নদীর এমন একটি স্থানে চলে যায় যেখানে পানির গভীরতা বেশি ছিল। এতে রাহাত ও আকাশ পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা আরেক প্রতিবেশী কন্যাশিশু (৭) সাঁতার কেটে নদীর গভীর অংশ থেকে তীরে উঠে আসে। পরে রাহাত ও আকাশকে দেখতে না পেয়ে সে চিৎকার ও কান্নাকাটি শুরু করে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা নদীতে খোঁজাখুঁজি করে রাহাত ও আকাশকে উদ্ধার করেন। উদ্ধার করার পর দ্রুত তাদের পাশ্ববর্তী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেওয়া হয়।

সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাহাত হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর অবস্থায় আকাশকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

স্থানীয়রা জানান, নদীতে শিশুদের একা গোসল করতে যাওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


এ সম্পর্কিত আরো খবর