ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদ


  • আপলোড সময় : শনিবার ০৭ মার্চ, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নূরনগর শিয়া সম্প্রদায়ের সদস্যরা।

শুক্রবার (৬ মার্চ) জুম্মা নামাজ শেষে নূরনগর শিয়া মসজিদ থেকে শিয়া সম্প্রদায়ের লোকজন ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় শিয়া মোড়ে  এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘আমেরিকার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ইজরায়েলের দুই গালে, জুতা মারো তালে তালে’ এবং ‘আমেরিকার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে নূরনগর শিয়া মসজিদের সভাপতি সার্জেন্ট শেখ রওশান আলমের সভাপতিত্বে উক্ত মসজিদের পেশ ইমাম মাওলানা সাজিদুল ইসলাম বলেন, ‘আমাদের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসাইনি খামেনিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হত্যা করেছে- এই অভিযোগের প্রতিবাদ জানাতেই তারা সমবেত হয়েছেন।’

তিনি বলেন, ‘আয়াতুল্লাহ খামেনিকে কেন হত্যা করা হয়েছে- এ বিষয়ে তারা জাতিসংঘের কাছে জবাব দাবি করবেন। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাই কি খামেনির অপরাধ ছিল- এ প্রশ্নের উত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে দিতে হবে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, ‘এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম, গ্রাম ডাঃ আলহাজ্ব শেখ আইয়ুব আলী, শেখ নেসার আলি, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, শেখ মহতাব হোসেন, শেখ জুলফিকার আলি, নূর মোহাম্মদ, আমির হোসেন, আমিনুর রহমান প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর