ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তারাবি নামাজের ভিডিও করায় কনটেন্ট ক্রিয়েটরকে মারধর


  • আপলোড সময় : রবিবার ০৮ মার্চ, ২০২৬ সময় : ৪:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে তারাবি নামাজের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় কাউসার আলী নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তারাবির নামাজ চলাকালে কাউসার আলী মসজিদের ভেতরে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করেন। পরে তিনি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘4G তারাবী সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ’ ক্যাপশন দিয়ে প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেকেই মসজিদের ভেতরে নামাজ চলাকালে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাকে অসম্মানজনক বলে মন্তব্য করেন। এতে করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয়রা কাউসার আলীর ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। এ ঘটনায় আইনগত বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল কাউসার আলী নামে একজনকে সোনার মোর থেকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর