ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নেতানিয়াহু ও তার ভাই সত্যি কি নিরাপদে আছেন?


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৪:৩৪ পিএম

ইরানের হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ সোমবার এই সংবাদ প্রচার করে।গণমাধ্যমটি নেতানিয়াহু নিহত হওয়ার বেশ কয়েকটি আলামতও সামনে আনে।

ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরাইলি বিমান হামলার পর থেকে নেতানিয়াহু পরিবারকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হয় যে, ইরানের হামলায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহুও মারা গেছেন। কিছু পোস্টে দাবি করা হয় ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভারও আহত হয়েছেন।

তবে, ইসরাইলের গণমাধ্যম বলছে এসব দাবি মিথ্যা। বেনিয়ামিন ইদ্দো নেতানিয়াহু উভয়েই নিরাপদ আছেন। ইটামার বেন গভরের আহত হওয়ার কথাও কোনো সত্যতা নেই।

ইসরাইলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু মার্চ আশদোদ বন্দরে উপস্থিত ছিলেন এবং হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। নেতানিয়াহুর অফিসিয়াল সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, তিনিঅপারেশন রোয়ারিং লায়নঅভিযান চলাকালে ইসরাইলের সামুদ্রিক বাণিজ্য সচল রাখার জন্য পরিদর্শন মূল্যায়ন করেছেন।   

ইদ্দো নেতানিয়াহু একজন চিকিৎসক এবং লেখক। তিনি রেডিওলজি নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে শিক্ষা নিয়েছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি নাটক বই রচনা করেছেন।

এদিকে মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওবার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে। জন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান।

নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু ক্ষেত্রে বড় বিষয়- যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।

ভিডিওবার্তায় তিনি বলেন, কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য, এই যুদ্ধের জন্য।


এ সম্পর্কিত আরো খবর