ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

‘ইসলামকে ধারণ করে মদিনা সনদের আলোকে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন’


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৫:১৬ পিএম

ঈশ্বরদী,(পাবনা) প্রতিনিধি ।।

ইসলামকে ধারণ করে মদিনা সনদের আলোকে জনমুখি কাজের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন,বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। নবীন ও প্রবীনদের সমন্বয়ে গঠিত ‘বাঘইল কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ কমিটি’র উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে  অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে চনাসভায়  ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি আহসান আলী খান আরজু-র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বাঘইল কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান কমিটির  কার্যকরী সভাপতি, রওশন আক্তার ও সাধারণ সম্পাদক   মোহাম্মদ বিন সালাম,সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন,৯নং ওয়ার্ড মেম্বাররেজাউল ইসলাম,আলাউদ্দিন সরদার,মুশফিকুর রহমান সজল, মোস্তাফিজুর রহমান মহরম, আখতার হোসেন মল্লিকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে প্রায় পাঁচ সহস্রাধিক মুসল্লী।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সরদার আরও বলেন, এটি একটি সম্পূর্ণ  অরাজনৈতিক প্রতিষ্ঠান। বাঘইল গ্রামের সর্বস্তরের মানুষ এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত। আমাদের পূর্বসূরিরা যে মহৎ কাজের সূচনা করে গেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে তার ধারাবাহিকতা বজায় রেখে একে আরও সুন্দর ও আধুনিক করে গড়ে তোলার চেষ্টা করছি।

কবরস্থান ও ঈদগাহের উন্নয়ন কাজের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি জানান, ইতিমধ্যে সাড়ে চার বিঘা জমির উপর উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। কবরস্থানের সীমানা নির্ধারণের জন্য দেয়াল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ১-২ বছরের মধ্যে বাকি কাজ শেষ করে সেখানে দাফন কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তিনি গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতার প্রশংসা করে বলেন, আপনাদের দেওয়া  অর্থই কবরস্থান ও ঈদগাহ পরিচালনার মূল শক্তি। ইফতারের আগে সকল প্রয়াত ব্যক্তি, আত্মীয়-স্বজনের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


এ সম্পর্কিত আরো খবর