ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কলারোয়ায় এক লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বুধবার (১১ মার্চ ২০২৬) ৩৩ বিজিবি ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির আভিযানে ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া থানার কেড়াগাছি এলাকা থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল। চোরাকারবারীদের এমন অবৈধ কার্যক্রমের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বিজিবি জানিয়েছে, টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বর্তমানে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত স্থানীয় জনগণ বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ ধরনের অভিযানের ফলে সীমান্তে অবৈধ পাচার ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হচ্ছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। এ ধরণের অভিযান দেশের অর্থনৈতিক ও শিল্পবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

উল্লেখ্য, ভারতীয় দ্রব্য সামগ্রী পাচারের ঘটনা সীমান্তবর্তী এলাকায় প্রায়শই ঘটছে। বিজিবি ও কাস্টমসের সমন্বিত অভিযান স্থানীয় জনগণের নিরাপত্তা এবং দেশীয় শিল্প ও রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর