ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান যুদ্ধ বিরোধিতা

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৯:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্পেন এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জটিল আকার ধারণ করেছে। ফলে বুধবার স্পেন ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বিবাদের কারণে স্পেন তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। এছাড়া গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলি অস্ত্র বহনকারী যেকোনো বিমান বা জাহাজ স্পেনের বন্দর বা আকাশপথ ব্যবহার করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করে দেশটি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই পদক্ষেপকে ইহুদিবিদ্বেষী হিসেবে অভিহিত করেছিলেন।

মঙ্গলবার স্পেনের সরকারি গেজেটে জানানো হয়েছে, ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদের অবসান ঘটানো হয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিকট ভবিষ্যতে তাদের তেল আবিব দূতাবাস অন্তর্বর্তীকালীন প্রধান বা ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ দ্বারা পরিচালিত হবে।

এ ঘটনায় দুই দেশের দীর্ঘস্থায়ী কূটনৈতিক লড়াই আরও উস্কে দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। রাষ্ট্রদূতের পদের এই অবসান দীর্ঘস্থায়ী কূটনৈতিক উত্তেজনার সাম্প্রতিক বহিঃপ্রকাশ।

এর আগে গত মে মাসে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কারণে ইসরায়েল তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে। বর্তমানে স্পেনে ইসরায়েলি দূতাবাসও ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ দ্বারা পরিচালিত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর উত্তেজনা আরও চরম আকার নেয়। চলতি মার্চের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনকে ‘স্বৈরশাসকদের সহযোগী’ হিসেবে অভিযুক্ত করেন।

বিশ্লেষকরা মনে করেন, এই পদক্ষেপ কূটনৈতিক উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। স্পেনের এই নীতি ইরানের প্রতি সমর্থন হিসেবে ধরা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর