ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

চীন সরাসরি ইরানের পাশে, দিলো জরুরি মানবিক সহায়তা


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৩:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে দাঁড়িয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন।

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে চীন ২ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে। এই তহবিল সরাসরি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবার ও আহতদের সহায়তায় ব্যবহার করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক প্রেস ব্রিফিংয়ে এই সহায়তার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই অর্থ মূলত স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা এবং ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হচ্ছে।

গুয়ো জিয়াকুন আরও বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবতা ও মানব বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে। চীন সবসময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়িয়ে সংকট কাটিয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরে যেতে হবে, যাতে সংঘাত আর ছড়িয়ে না পড়ে।

মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ জন স্কুলছাত্রী নিহত হয়েছেন। ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

চীনের মানবিক সহায়তা একদিকে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে আশার আলো হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে নতুন আলোচনার সূত্রপাত করছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই পদক্ষেপ কেবল ইরানের জনগণকে সহায়তা করবে না, বরং আন্তর্জাতিক মানবিক নীতির সুরক্ষার প্রতীক হিসেবেও প্রতিফলিত হবে।

মুখপাত্র গুয়ো জিয়াকুন এই সহায়তার ঘোষণা দিয়ে স্পষ্ট করেছেন, চীন সব সময় ইরানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রকাশ করবে এবং এই ধরনের মানবিক উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আহ্বান জানাবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর