ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর


  • আপলোড সময় : শনিবার ২৮ মার্চ, ২০২৬ সময় : ৮:৩৭ পিএম

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি এবং চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।

চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করার চেষ্টা করছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন, যাতে অবৈধ মজুত ও চোরাচালান কঠোরভাবে দমন করা যায়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিফ হুইপ আরও জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন জ্বালানি তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল আমদানির পথে রয়েছে। ফলে সরবরাহে কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং কোথাও যাতে তেলের দাম বাড়ানো না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানা গেছে।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা করা হয়। এসব দুর্ঘটনার কারণ এবং প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।

সংসদীয় কার্যক্রম প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে নিয়মিত অবহিত করতে, যাতে তারা নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। তিনি জানান, এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং আয়োজন করা হবে।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আগামী বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন পেশ করার লক্ষ্যে কাজ চলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর