ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অবশেষে ফরিদপুরে মশক নিধন ও পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু


  • আপলোড সময় : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৮ পিএম

ফরিদপুর প্রতিনিধি:

পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদপুরবাসীর মধ্যে একটি চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। এ বিষয়ে সচেতন মহল বারবার উদ্বেগ প্রকাশ করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। ফলে নাগরিকদের মধ্যে হতাশা আরও বাড়তে থাকে।

অবশেষে পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে শহরবাসীর মাঝে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তারা বলেন, শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়—নাগরিকদেরও সচেতন হতে হবে। নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাস্তাঘাট, ড্রেন ও জনসাধারণের স্থানগুলো দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। এ ছাড়া নাগরিকদের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণে পৌরসভা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান। এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিরা পার্শ্ববর্তী একটি পুকুর পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এই উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

নাগরিকরা আশা করছেন, এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে শহরে মশার উপদ্রব কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।


এ সম্পর্কিত আরো খবর