ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চৌহালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু


সিরাজগঞ্জের চৌহালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৪৮ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দি‌কে এ দুর্ঘটনা‌টি ঘ‌টে, চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রবল ঝড়ে পল্লী বিদ্যুতের ২২০ ভোল্টের একটি লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ছেঁড়া তার মেরামত না করেই বিদ্যুৎ সংযোগ চালু করে দেয়। এতে মাটিতে পড়ে থাকা তারটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।

এ সময় বাড়ির পাশের রাস্তায় খেলার সময় অসাবধানতাবশত শিশুটি ওই তারের সংস্পর্শে চ‌লে আসে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় পল্লী বিদ্যুতের কাউকেই পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা উপজেলার অভিযোগ কেন্দ্রে গেলে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষে তালা ঝুলিয়ে সটকে পড়েন।

এ বিষয়ে নাগরপুর জোনাল অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান বলেন, আমাদের একজন লাইনম্যান দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন, তাকে নিয়ে আমরা ব্যস্ত আছি। তবে শিশুর মৃত্যুর যে ঘটনাটি ঘটেছে, সেটি তদন্তের জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, প্রবল ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন / আরআর 




এ সম্পর্কিত আরো খবর