ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না: মোমিন মেহেদী


  • আপলোড সময় : শনিবার ০৪ এপ্রিল, ২০২৬ সময় : ৯:০০ পিএম

নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইউনূস সরকারের দায় কোনোভাবেই শিক্ষার্থীরা এড়াতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, কিছু গণমাধ্যম ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনের কারণে ইউনূস সরকার দেশ পরিচালনার সুযোগ পেয়ে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে, যার প্রভাব শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে নেতিবাচকভাবে পড়েছে।

রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউনূস ও তার উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোমিন মেহেদী বলেন, ইউনূস সরকারের সময়কালেই দেশব্যাপী বিভিন্ন খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির বিস্তার ঘটে। তিনি দাবি করেন, সে সময় বারবার রাজপথে আন্দোলন এবং প্রতিবাদ জানানো হলেও সেসব বিষয় গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায়নি। যদি তখন এসব বিষয়ে যথাযথ আলোচনা ও সমালোচনা হতো, তাহলে দেশের এত বড় ক্ষতি হতো না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সেনা সমর্থনকে অপব্যবহার করে ইউনূস সরকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতকে দুর্বল করে দিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের একটি অংশের সমর্থনের কারণেই এ সরকার টিকে থাকতে পেরেছিল।

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন, ৩৬ জুলাইয়ের ঘটনায় যারা থানা পুড়িয়ে, পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে এবং সহযোদ্ধাদের ক্ষতি করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করেছে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা জরুরি।

তিনি আরও দাবি করেন, ইউনূস ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়াসহ আরও অনেকে। তারা সবাই একযোগে ইউনূস সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত দাবি করেন।

এসময় বক্তারা আরও বলেন, আসিফ নজরুল, সজিব ভূঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আদিলুর রহমান খান, শেখ বশির, খলিলুর রহমান, সৈয়দা রেজওয়ানা, শারমিন মুর্শিদ, ফাওজুল কবির খান, মেজর জাহাঙ্গীর ও কেএম খালিদসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধেও অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মোমিন মেহেদী তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশবিরোধী শক্তিগুলো রাজনীতির নামে জনগণের আবেগকে ব্যবহার করে ক্ষমতায় আসার চেষ্টা করে আসছে। তিনি দাবি করেন, ৩৬ জুলাইয়ের ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক শক্তি নতুন করে বিভ্রান্তিকর রাজনৈতিক কৌশল গ্রহণ করছে, যা দেশের জন্য হুমকি হতে পারে। এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা দেশবিরোধী কার্যক্রমে জড়িত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানান। একই সঙ্গে অতীত ও সাম্প্রতিক সময়ের সহিংসতা ও বিশৃঙ্খলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন।


এ সম্পর্কিত আরো খবর