ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিতা-মাতার মানববন্ধন

রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৪৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারের অত্যাচারের প্রতিবাদে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগম তাদের  আত্মীয়স্বজন নিয়ে মানববন্ধন করেছেন। রবিবার ( ৫)  এপ্রিল বরপা- সুতালরা সড়কের  কেরামবোর্ড মোড়ে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনপুর্বক সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন, মা রোকসানা বেগম, সমাজসেবক ওমর ফারুক ও আসলাম মোল্লা প্রমুখ। 

সভায় ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন বলেন, ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তার দীর্ঘদিন ধরে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। সুমন আহমেদ পিতা-মাতার ভরণ-পোষণ না করে শারীরিক নির্যাতন করছে। পারিবারিক সমস্যা বলে স্থানীয় গণ্যমান্যদের কেউ এগিয়ে আসছেনা। তাই পিতা নাসির উদ্দিন বাদী হয়ে ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনে  মামলা দায়ের করেছেন। অবিলম্বে নির্যাতনকারী ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। 
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর