ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদীতে ৭৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার দুই সহযোগীকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মাদক ব্যবসায়ী মো. লিটন মিয়া (৪০), তার স্ত্রী মোছা. সীমা আক্তার (৩০) এবং সহযোগী মাহমুদুল ইসলাম সম্রাট (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিটন মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, লিটন মিয়ার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৭টি মামলা, মারামারির ১টি এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা রয়েছে। তবে তার সঙ্গে আটক অন্য দুইজনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে পাঠানো হবে। পুলিশ আশা প্রকাশ করেছেন, মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলছেন, এলাকায় মাদকবিরোধী অভিযান দীর্ঘদিন ধরে বন্ধনা প্রদানের মতো ছিল না। পুলিশের এই পদক্ষেপ অনেকের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর