ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫৭ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মোমেনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা খাতুন ওই গ্রামের বাবু সরকারের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোমেনা খাতুনের পরিবারের সঙ্গে তাঁর ননদ তানজিলার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। নিহতের মেয়ে শেফালী অভিযোগ করেন, তাঁর মায়ের ৫ শতক বসতভিটা এবং তাঁর নিজের ৪ শতক জমি দখলের চেষ্টা আসছিল তানজিলা ও তাঁর পরিবার। এর ধারাবাহিকতায় রবিবার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি শুরু হয়। তখন বৃদ্ধা মোমেনা খাতুন মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে ননদ তানজিলা, ভাগ্নে জেলাল ও জেলালের স্ত্রী স্বপ্না তাঁকে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর