অনলাইন রিপোর্টার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সিদ্ধান্ত দিয়েছে। আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। রায়ের দিন সকাল থেকেই আদালতের আঙিনায় এক অনন্য উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। লাখো মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রায়ের খবর পেয়েছেন, যা দেশের ন্যায়বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।
রায়ে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দুজনেই ইতিমধ্যেই গ্রেপ্তার।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন এই হত্যাকাণ্ডের আসামি। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার ছিলেন। মামলাটি জুলাই আন্দোলনের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।
আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামিকে ট্রাইব্যুনালের দেয়া সাজা:
১. ভিসি হাসিবুর রশীদ-১০ বছর
২. মনিরুজ্জামান-১০ বছর
৩. আবু মারুফ হোসেন ওরফে টিটু-৫ বছর
৪. শাহ নূর আলম পাটোয়ারী ওরফে সুমন-৫ বছর
৫. আরিফুজ্জামান ওরফে জীবন-যাবজ্জীবন+১০
৬. রবিউল ইসলাম ওরফে নয়ন-যাবজ্জীবন+১০
৭. বিভূতি ভূষণ রায় ওরফে মাধব-যাবজ্জীবন+১০
৮. এএসআই (সশস্ত্র) আমির হোসেন-মৃত্যুদণ্ড
৯. কনস্টেবল সুজন চন্দ্র রায়-মৃত্যুদণ্ড
১০. প্রক্টর শরিফুল ইসলাম-৫ বছর
১১. মশিউর রহমান-১০ বছর
১২. আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ-১২ বছর
১৩. রাফিউল হাসান রাসেল-
১৪. হাফিজুর রহমান ওরফে তুফান-৫ বছর
১৫. মো. মনিরুজ্জামান পলাশ-৩ বছর
১৬. ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া-১০ বছর
১৭. মাহাফুজুর রহমান শামীম-৩ বছর
১৮. ফজলে রাব্বী-৩ বছর
১৯. আখতার হোসেন-৩ বছর
২০. সেজান আহম্মেদ ওরফে আরিফ-৩ বছর
২১. ধনঞ্জয় কুমার ওরফে টগর-৩ বছর
২২. বাবুল হোসেন-৩ বছর
২৩. ইমরান চৌধুরী ওরফে আকাশ-৫ বছর
২৪. মাসুদুল হাসান ওরফে মাসুদ-৫ বছর
২৫. মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল-৩ বছর
২৬. নূর আলম মিয়া-৩ বছর
২৭. মাহাবুবার রহমান ওরফে বাবু-৩ বছর
২৮. একেএম আমির হোসেন ওরফে আমু-৫ বছর
২৯. আনোয়ার পারভেজ-দণ্ড প্রদান/ অন্য সাজা না হলে খালাস
৩০. ডা. সারোয়াত হোসেন ওরফে চন্দন-৫ বছর