ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান; ২ ক্লিনিকে জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬ সময় : ৮:২৫ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে তাড়াইল উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। তাড়াইল উপজেলা নির্বাহী  তানজিলা আখতার এর  নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

৯ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনার সময় তাড়াইল সদর হাসপাতালের সামনে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে সরকার কর্তৃক অনুমোদিত কাগজপত্রে ত্রুটি থাকায় নিউ লাইফ হাসপাতালকে ১০ হাজার ও দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এবং সেবাদানকারী বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোর সঠিক কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় নিউ লাইফ হাসপাতাল ও দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার আপডেট প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ মোতাবেক  নিউ লাইফ হাসপাতালকে ১০ হাজার ও দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার মোট ১৫ হাজার টাকা জরিমানা করি এবং দ্রুত কাগজপত্র আপডেট করার জন্য নির্দেশ প্রদান করি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর