ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল


  • আপলোড সময় : শনিবার ১১ এপ্রিল, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভাধীন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ইউসুফ মিয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ফখরুদ্দিন ভূঁইয়া, সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান, কৃষি শিক্ষক মাহবুবুর রহমান দিদার, শিক্ষক মোস্তফা কামাল, আফসানা জামিল, জসিম উদ্দিন, জীববিজ্ঞান শিক্ষক ওমর ফারুক, আইসিটি শিক্ষক আরিফুল ইসলাম, রওশনারা বেগম, সাইম খান, শাহরিন সুলতানা পুষ্প , তানিয়া সুলতানা এবং নুরুল হক দানাসহ অন্যান্য শিক্ষক ও সুধীজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক এম.এ ইউসুফ মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী। শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়ালেখা করতে হবে।” তিনি অভিভাবকদেরও সন্তানের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা হাফিজুল হকের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, চলতি বছরে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৭১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মানবিক বিভাগে ৪৩ জন, বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন শিক্ষার্থী রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর