ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মমেকে হামে আরও দুই শিশুর মৃত্যু, মোট ১২


  • আপলোড সময় : রবিবার ১২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৪১ পিএম

ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ রোববার (১২ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

মৃত দুই শিশুর মধ্যে একজন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ১০ মাস বয়সী শিশু। তাকে ১১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অন্যজন একই জেলার ফুলপুর উপজেলার ৯ মাস বয়সী শিশু। সে ২২ মার্চ রাতে ভর্তি হয় এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ১১ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৭৩ জনৃ শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ জন শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে র‌্যাশ দেখা যাচ্ছে। গুরুতর অবস্থায় থাকা শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী বৃদ্ধি পাওয়ায় শিশু ওয়ার্ডে চাপ বেড়েছে। চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত চিকিৎসক ও নার্সদের দায়িত্বে আনা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ না করা এবং অপুষ্টি শিশুদের মধ্যে হামের ঝুঁকি বাড়াচ্ছে। তারা অভিভাবকদের দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের আনার আহ্বান জানিয়েছেন।এদিকে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



এ সম্পর্কিত আরো খবর