ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


  • আপলোড সময় : রবিবার ১২ এপ্রিল, ২০২৬ সময় : ৬:১২ পিএম

“৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি” এই ঘোষণা দিয়ে মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। একই সঙ্গে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভির মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বক্তাদের দাবি, বিষয়টি ধামাচাপা দিতেই এই মামলা করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ৩৮ বছর ধরে একই কর্মস্থলে থেকে অভিযুক্ত কর্মচারী ঘুষ গ্রহণের মাধ্যমে প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন। জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তার অনিয়ম-দুর্নীতির শিকার হয়েছে বলেও দাবি করেন বক্তারা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু প্রশাসনের উদ্দেশে বলেন, অল্প সময়ের মধ্যে মিজানুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনাও করা হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে প্রশাসন ও সংসদ সদস্যের সকল সংবাদ উপস্থাপন বন্ধ করা হবে।

সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, অবিলম্বে ঘুষ গ্রহণকারী কর্মচারীকে বহিষ্কার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।

সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমান জেলার চিহ্নিত ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মচারী। তার বিরুদ্ধে ঘুষসহ অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। দ্রুত ব্যবস্থা না নিলে জেলার সকল সংবাদকর্মীরা কলম বিরতিতে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, “৩৮ বছর ধরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়কে ঘুষের আখড়ায় পরিণত করেছে মিজানুর রহমান। ঘুষ নেওয়ার ভিডিও থাকার পরও প্রায় এক মাস পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে জেলার সকল দফতরের সংবাদ প্রকাশ বন্ধ করে দেওয়া হবে।”

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম লিটন, জসিম উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান, সাহিত্য সম্পাদক নজরুল হাসান ছোটন, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধি এবং অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার ও অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।


এ সম্পর্কিত আরো খবর